সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

করোনায় আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৭৭ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গতকালও একজনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে  মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।  

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫১ জনের। সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।

এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪১ হাজার ১৩২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৪ শতাংশ।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৩,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit