সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

‘দেশে বর্তমানে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, বর্তমানে দেশে ১০ বছরের প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে। দৈনিক গ্যাস উৎপাদনের পরিমান ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট। 

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য কাজিম উদ্দিন আহম্মেদের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে বলেন, ‘দেশীয় গ্যাস ক্ষেত্রসমূহ থেকে দৈনিক গড়ে ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন বিবেচনায় অবশিষ্ট মজুদ (২পি) এ গ্যাসে ১০ বছর চলবে।বিদ্যমান গ্যাস ক্ষেত্রসমূহ থেকে দৈনিক উৎপাদনের এ হার কম হলে এবং গৃহীত বা গৃহীতব্য প্রকল্পের আওতায় ভবিষ্যতে নতুন কোন গ্যাস ক্ষেত্র আবিষ্কার তথা উৎপাদন বৃদ্ধি পেলে এই সময় আরও হ্রাস/বৃদ্ধি পেতে পারে।

খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, দেশে নতুন আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র ইলিশার মজুদসহ বর্তমানে গ্যাসের প্রাথমিক মজুদ ৪০.৪৩ ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৮.৭৬ ট্রিলিয়ন ঘনফুট। এরমধ্যে, ১৯.৯৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস গত বছরের ৩১ ডিসেম্বর উত্তোলন করা হয়েছে এবং ৮.৮২ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ অবশিষ্ট রয়েছে।

তিনি জানান, বর্তমানে দেশে ছয়টি গ্যাস বিতরণ কোম্পানির (তিতাস গ্যাস, বাখরাবাদ গ্যাস, জালালবাদ গ্যাস, কর্ণফুলী গ্যাস, পশ্চিমাঞ্চল গ্যাস এবং সুন্দরবন গ্যাস) মাধ্যমে ৩০টি জেলায় বিভিন্ন শ্রেণির গ্রাহকের (বিদ্যুৎ ক্যাপটিভ পাওয়ার, শিল্প সার কারখানা, সিএনজি, গৃহ¯া’লি, বাণিজ্যিক ও চা-বাগান) নিকট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit