মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

ভুটানে ভয়াবহ রিজার্ভ ঘাটতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৮৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ ভুটানে ডলারের রিজার্ভ আশঙ্কাজনক হারে কমে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রয়্যাল মনিটারি অথরিটি (আরএমএ) বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, ২০২২ সালের জুনে বিদেশি মুদ্রার যে রিজার্ভ ছিল, সে তুলনায় চলতি বছর তা নেমে এসেছে প্রায় অর্ধেকে। 

কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতির তথ্য অনুসারে, ২০২২ সালের জুনে ১৩৩ কোটি ২০ লাখ ডলারের রিজার্ভ ছিল ভুটানের, যা দেশটির ১৫ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট। কিন্তু চলতি জুনে এই মজুত নেমে এসেছে ৮৩ কোটি ৩০ লাখ ডলারে। 

সাধারণভাবে একটি দেশের অর্থনীতির ভারসাম্য রক্ষার জন্য কেন্দ্রীয় ব্যাংকে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের রিজার্ভ থাকতে হয়। সেই হিসাবে ভুটানের মজুত যা আছে, তাতে তিন থেকে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

তবে হিমালয় পর্বতমালা এবং চীন ও ভারত বৃহৎ দুই প্রতিবেশী পরিবেষ্টিত এই দেশটির সার্বিক উৎপাদনব্যবস্থা অন্য দেশের তুলনায় খানিকটা ভিন্ন। ভুটানের সংবিধান অনুসারে, সরকারকে অবশ্যই ন্যূনতম ১২ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো ডলারের রিজার্ভ রাখতে হবে। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ, তাতে কোনোভাবেই ১২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয় সরকারের পক্ষে। 

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৩,/রাত ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit