সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

এমবাপ্পেকে পিএসজিতে রাখতে যা বললেন ম্যাক্রোঁ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ১৪২ Time View

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে বলে গুজব রটেছে। তবে তা নাকচ করে দিয়েছেন তিনি। তার সঙ্গে আরও এক বছরের চুক্তি রয়েছে দ্র প্যারিসিয়ানদের। তবু চলতি গ্রীষ্মেই এমবাপ্পেকে পেতে মরিয়া রিয়াল। এ জন্য তাকে ২০০ মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত তারা।

এমবাপ্পের বর্তমান পরিস্থিতি বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নিকট জানতে চাওয়া হয়েছিল। জবাবে তিনি বলেন, আমার কাছে স্কোপ নেই। তবে আমি এ জন্য চেষ্টা করব। তাকে থাকার জন্য চাপ দেব।

এদিকে পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি করতে চান না এমবাপ্পে। এরই মধ্যে ক্লাবটিকে তা জানিয়ে দিয়েছেন তিনি।

এক বছর আগে এমবাপ্পের সঙ্গে একই পরিস্থিতিতে কথা বলেন ম্যাক্রোঁ। সেই সময়ও তাকে পেতে তীব্র আগ্রহ প্রকাশ করে রিয়াল। শেষমেষ ক্ষীপ্রগতির ফুটবলারকে ফ্রান্সের রাজধানীতে থাকতে রাজি করাতে বিশেষ ভূমিকা পালন করেন ফ্রেঞ্চ প্রেসিডেন্ট।

সম্প্রতি রিয়াল ছেড়ে সৌদি আরব চলে গেছেন করিম বেনজেমা। হ্যারি কেনের সঙ্গেও চুক্তি করতে পারেনি লস ব্লাঙ্কোজরা। ফলে এমবাপ্পের ওপর তীক্ষ্ণ নজর দিয়েছে তারা।

অবশ্য মোনাকোতে থাকার সময় থেকেই এমবাপ্পেকে পাওয়ার চেষ্টা করছে রিয়াল। এবার ট্রান্সফার উইন্ডোতে তাকে পাওয়া সুবর্ণ সুযোগ পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

 

 

কিউএনবি/অনিমা/১৫জুন ২০২৩,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit