মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বরিসের পর আরও দুই এমপির পদত্যাগ, চাপে ঋষি সুনাক

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৭৩২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের পর আরও দুজন এমপি পদত্যাগ করেছেন। মাত্র দুই দিনের ব্যবধানে তিন সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোয় কিছুটা বিপাকে পরেছেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। নির্ধারিত সময়ের মধ্যে তিন আসনে উপনির্বাচন করতে হবে তাকে।

শনিবার (১০ জুন) এমপি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন কনজারভেটিভ পার্টির সদস্য নাদিন ডরিস এবং নাইজেল এডামস। এর আগে শুক্রবার হাউজ অব কমন্স থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা বরিস জনসন। খবর বিবিসির।

করোনা মহামারির লকডাউনের মধ্যে জন্মদিনসহ অন্যান্য পার্টি করায় জনসনের বিরুদ্ধে তদন্ত করছিল প্রিভিলিজেস কমিটি। তবে এ কমিটি রায় দেওয়ার আগেই সরে গেছেন তিনি। তবে এই তিনজনের পর আরও এমপি যদি পদত্যাগ করেন তাহলে চাপ আরও বাড়বে প্রধানমন্ত্রী ঋষির ওপর। ইতোমধ্যেই বিরোধী দল লিবারেল ডেমোক্র্যাট পার্টির নেতা ডেইসি কপার ও ইডি ডেভি নতুন সাধারণ নির্বাচন ঘোষণার দাবি জানিয়েছেন।

ডেইসি কপার বলেছেন, তাদের অবশ্যই সাধারণ নির্বাচন ঘোষণা করতে হবে। কয়েক বছর ধরে আমাদের স্বাস্থ্যখাত (এনএইচএস) এবং নিত্যপণ্যের লাগাম টেনে ধরতে ব্যর্থ হওয়ায় বিশৃঙ্খল কনজারভেটিভ সরকার নিয়ে সাধারণ মানুষের সরাসরি মতামত দেওয়ার সুযোগ এসেছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৩,/রাত ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit