শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

যেভাবে দূর করবেন পানির বোতলের দুর্গন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ৯৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অফিস কিংবা বাসায় অনেকেই বোতলে পানি খেয়ে থাকেন। নিয়মিত বোতল ব্যবহারের পর ঠিকভাবে পরিষ্কার না করলে বোতল থেকে বাজে গন্ধ আসে। এতে বোতলে জীবাণু থাকার সম্ভাবনা থাকে। তাই বোতলে বাজে গন্ধ থাকলে তা দূর করার ব্যবস্থা তো নিতে হবে।

বোতল পরিষ্কারের কিছু ঘরোয়া উপায় রয়েছে। সেগুলো হলো-

ভিনিগার ও সলিউশন

প্রায় প্রত্যেকের রান্নাঘরে ভিনিগার থাকে। দোকান থেকে সলিউশন কিনে এনে ভিনিগারের সঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। ভাল হয়, যদি আগের রাতেই এই মিশ্রণটি বোতলে দিয়ে রাখেন। ভিনিগার বোতলের দুর্গন্ধ ময়লা এবং জীবাণু নষ্ট করে। বোতল ব্যবহার আগে গরম পানি দিয়ে ভাল করে ধুয়ে নিতে হবে। নয়তো পানি থেকে ভিনিগার এবং সলিউশনের গন্ধ বেরোতে পারে।

বেকিং সোডা

রান্নায় ব্যবহার করা থেকে বোতল পরিষ্কার— সবেতেই বেকিং সোডার ভূমিকা রয়েছে। বেকিং সোডার সঙ্গে লেবুর রস এবং অল্প পানি মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে ২০-২৫ মিনিট রাখুন। ধোয়ার আগে ভাল করে ঝাঁকিয়ে নিন। তার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার পরিষ্কার করলে অনেক দিন দুর্গন্ধ হওয়ার ভয় থাকে না।

লেবু ও নিম পানি

লেবু কুচি এবং নিমপাতা একসঙ্গে ফুটিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। মিশ্রণটি বোতলে ভরে ঘণ্টাখানেক রেখে দিন। তার পর ভাল করে ঝাঁকিয়ে ধুয়ে ফেলুন। বোতলের গায়ে লেগে থাকা যাবতীয় ময়লা এবং দুর্গন্ধ দূর হবে। বোতলে নতুন করে পানি ভরার আগে ভাল করে ধুয়েমুছে নিন।

গরম পানি ও তরল সাবান

পানির বোতল পরিষ্কার করার অন্যতম উপায় হল গরম পানি ব্যবহার করা। তবে গরম পানির সঙ্গে তরল সাবান মিশিয়ে নিলে বোতল বেশি ভাল পরিষ্কার হবে। গরম পানির সঙ্গে কয়েক ফোঁটা তরল সাবান এবং লবণ মিশিয়ে নিন। বোতল ভাল পরিষ্কার হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit