সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ভোলাহাটে লাশ নিয়ে পুলিশের সাথে পরিবারের বাকবিতন্ডা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২১৯ Time View
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নববধূর লাশ ময়নাতদন্তে পরিবারের বাধা। পুলিশ ও পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডা । ঘটনাটি ঘটেছে ১০ জুন শনিবার উপজেলার চামামুশরীভূজা গ্রামে। নববধূর পারিবারিক সূত্রে জানা গেছে, গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ী গ্রামের প্রবাসি মোঃ আলম আলীর মেয়ে আরিফার(১৫) সাথে তিন মাস পূর্বে ভোলাহাট উপজেলার চামামূশরীভূজা গ্রামের মোঃ মইনুল ইসলামের ছেলে মোঃ মোস্তাকিমের সাথে বিয়ে হয়। ৯ জুন রাতে নববধূ ও তাঁর স্বামী ঘুমাতে যায়।

১০ জুন সকালে তাঁর স্বামী স্ত্রীকে মৃত্যু দেখে চিৎকার দিলে বাড়ীর মানুষসহ এলাকার লোকজন ভীড় করে। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে গেলে ময়নাতদন্ত না করার জন্য পুলিশের সাথে পরিবারের সদস্যরা বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশ ও পরিবারের সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে গুরুত্বর হতাহতের ঘটনা ঘটেনি।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সেলিম রেজা বলেন, এক পর্যায়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য এ সময়  গোমস্তাপুরের এসপি সার্কেল, গোমস্তাপুর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)সহ চোখে পড়ার মত পুলিশের উপস্থিত ছিলো। এছাড়াও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit