বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
এতো বৈরিতার পরও কেন রাশিয়া-চীনের সঙ্গে একসাথে কাজ করে এফবিআই? আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি : মির্জা ফখরুল দীর্ঘ ১০ বছরের প্রেমের পর জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো ডিবি হারুনকে সরানো নিয়ে কাদের-কামালের ফোনালাপে যে কথা হয় খুলনার ইটভাটায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ২০ আগস্ট ডাকা হয়েছে সংসদের বৈঠক ঈদে মিলাদুন্নবীর তারিখ নির্ধারণে চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার ইরানের পথে যাওয়া জাহাজে মার্কিন হেলিকপ্টার থেকে মিসাইল হামলা ট্রাম্পকে হত্যার গল্প ফেঁদেছিল ইসরায়েল, তুর্কি গোয়েন্দাদের দাবি বায়ুদূষণে বিশ্বে ৩৪তম ঢাকা, বাতাসের মান ‘মাঝারি’

নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে দুইজন নিহত 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ৪২২ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ (৬৫) ও অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নরসিংদী রেলওয়ে স্টেশন ও স্টেশনের অদূরে আরশীনগর রেলক্রসিং এ পৃথক দুর্ঘটনা ঘটে।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত নেছার আহমেদ রায়পুরার চরমধুয়া ইউনিয়ন আওয়ামী লীগের টানা তিনবারের সাবেক সভাপতি ও নিহত কিশোরের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে নরসিংদী রেলস্টেশনের ১নং প্ল্যাটফর্ম থেকে ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা পিছলে ফাঁকে পড়ে যায় অজ্ঞাত এক কিশোর। পরে সকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।অপরদিকে সকাল ৭ টার দিকে আরশীনগর রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকামুখী উপবন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ ওরফে ডাক্তার ফরিদ। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করেছে। নিহত কিশোরের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit