সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সোনার বাংলা গড়তে সোনার মানুষ দরকার: খাদ্যমন্ত্রী 

মো.সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১৬৩ Time View
মো.সজিব হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার। সেই সোনার মানুষ গড়ার কারিগর হচ্ছেন শিক্ষকেরা। বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে নওগাঁর সাপাহারে ডাকবাংলো চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের   মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ঘটে। তাই তাদের প্রতিভার বিকাশ ঘটাতে শিক্ষকদের ভূমিকা সবার আগে। পিতা-মাতা আমাদের জীবনদান করেন ঠিকই। শিক্ষকরা সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন। এজন্য শিক্ষকের সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সহমর্মিতা সবার আগে জরুরি। শিক্ষার্থীদের সঙ্গে সঠিক আচরণ ও শিক্ষার মাধ্যমেই নতুন প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
শিক্ষকতা  মহান পেশা উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকদের গুরুত্ব দিয়ে আসছে। শিক্ষকগণ শিক্ষার্থীদের দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করবেন। যেন তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক। তারা যেন কোন ভুল পথে চলে না যায় সেদিকে খেয়াল রাখতে অভিভাবক ও শিক্ষকদের আহবান জানান মন্ত্রী।অনুষ্ঠানে সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কমচারী সমিতির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দু্ল্লাহ আর মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।

 

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit