রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী পিএসএলে আরও একদিন খেলার অনাপত্তিপত্র পেলেন শরিফুল-রানা আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র? ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সময় ইউএফসি ফাইট দেখছিলেন ট্রাম্প!

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত-২

এম.এ. রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০৭ Time View

এম.এ. রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় হাফেজ রবিউল ইসলাম রুবেল (২৬) ও হযরত আলী (৩০) নামে দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৮জুন) দুপুরে এ ঘটনায় চৌগাছা একটি অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার (০৭জুন) রাতে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামকস্থানে এ ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

নিহত রুবেল যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের আতর আলীর ছেলে ও হাফেজ হযরত আলী পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের আব্দস শুকুরের ছেলে। তার পিতা যশোর সিএমএইচে চাকুরী করার সুবাদে ২০/২২ বছর যাবৎ তারা নিউ শানতলা এলাকায় বসবাস করতেন। তারা দুই জন স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসা থেকে সবেমাত্র হাফেজিয়া পড়া শেষে করেছেন।

থানা ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ৭ জুন রাতে তারা একটি মোটর সাইকেলযোগে চৌগাছা উপজেলার বারুইহাটি গ্রামে হাফিজুর রহমান (কুয়াকাটা) হুজুরের মাহফিলে আসছিলো। পথে মধ্যে চৌগাছা-যশোর সড়কের নিমতলা নামক স্থানে পৌছালে এ দূর্ঘটনার কবলে পড়ে তারা। এতে ঘটনাস্থলে মারা যায় হাফেজ রবিউল ইসলাম রুবেল। মারাত্মক আহত হযরত আলীকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। বৃহস্পতিবার ৮ জুন বিকেলে জানাজা শেষে রবিউল ইসলামকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামে ও হযরত আলীকে পাবনা জেলার আতায়কুলা উপজেলার গঙ্গারামপুর গ্রামের বাড়ীতে দাফন করা হয়। নিহত হযরত আলীর আব্দুর রহমান নামে চার বসর বয়সের একটি ছেলে রয়েছে।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (৮জুন) দুপুরে এ ঘটনায় চৌগাছা অপমৃত্যু মামলা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৮ জুন ২০২৩,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit