বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
দৈনিক ‘ভোরের দর্পণে’ সংবাদ প্রকাশের পর কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; জরিমানা ২ লাখ বিশ্বনেতারা কে কত ঘণ্টা ঘুমান? স্মিথের নটআউট সিদ্ধান্তে নতুন করে বিতর্কে স্নিকোমিটার, কী এটি? হরমুজ প্রণালি ঘিরে নতুন সমীকরণ, ইরানের শক্ত অবস্থান মেনে নিচ্ছে জিসিসি? ট্রাম্পকে ‘ভুয়া গোয়েন্দা তথ্য’ থেকে সতর্ক থাকতে বলল ইরান আজকের মুদ্রার রেট: ১৩ আগস্ট ২০২৬ স্পোর্টস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক স্টুডেন্ট ফিল্ম প্রোডাকশন সাপোর্ট ট্রাস্ট ফান্ড গঠিত প্রথম দিনটি বাংলাদেশই জিতে নিয়েছে: সাবেক অজি স্পিনার নিহত বেড়ে ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান ‘চমৎকার স্বাস্থ্য’ বলা হলেও ট্রাম্পের শরীরে দেখা যাচ্ছে ‘ভয়াবহ’ যেসব উপসর্গ

মাধবদী প্রেসক্লাবে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৬ জুন, ২০২৩
  • ১৬৫ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে উৎসবমুখর পরিবেশে  বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বেলা ১১টায় মাধবদী প্রেসক্লাব হলরুমে দিবসটি উপলক্ষে আলোচলা সভা ও কেক কেটে উৎযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া(ভিপি জসিম)। মাধবদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ  হোসেন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি ও মাধবদী প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুহাম্মদ মুছা মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, সাপ্তাহিক নরসিংদীর সমাচার পত্রিকার সম্পাদক এ.কে ফজলুল হক, মাধবদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সিরাজ,  কোষাধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, দিপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ সেলিম মিয়া, মাধবদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ ফজলুল হক মিলন, নির্বাহী সদস্য মোঃ আলআমিন, মোঃ জয়নাল আবেদীন, মোহনা টেলিভিশনের নরসিংদী জেলা(দক্ষিণ) প্রতিনিধি মোঃ রেজাউল করীম, চ্যানেল এস টিভির মাধবদী প্রতিনিধি সুমল পাল, স্বদেশ প্রতিদিনের নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর, মাধবদী প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবির ভূইয়া, জিএম মতিউর রহমান , মোজাম্মেল হক দিনার, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার জেলা প্রতিনিধি সালাহউদ্দিন আহমেদ প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিষ্ঠার পর থেকেই যায়যায়দিন সাহসের সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমরা যায়যায়দিনের সফলতা কামনা করি। আমরা আশা করি যায়যায়দিন আগামী দিনেও দেশ ও জনগণের সাথে থাকবে। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে যায়যায়দিনের মাধবদী প্রতিনিধি মুহাম্মদ মুছা মিয়া যায়যায়দিনের সকল পাঠক, শুভাকাঙ্খি, বিজ্ঞাপনদাতাসহ সকলকে ধন্যবাদ জানিয়ে অতীতের ন্যায় আগামীদিনেও যায়যায়দিনের পাশে থাকার আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৩,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit