বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালাহউদ্দিন আহমদ সম্পর্কে ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিকের অর্বাচীনতা রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬

ঘোড়াঘাটে নাহার এগ্রো ফিড মিলের ক্রয় কেন্দ্রে ভূট্টা চাষী এবং ব্যবসায়ীরা হয়রানীর স্বীকার

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৪২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে নাহার এগ্রো ফিড মিলের ক্রয় কেন্দ্রে ভুট্টা ক্রয় করা হলেও ভুট্টা চাষী এবং ব্যবসায়ীরা হযরানীর স্বীকার হচ্ছে বলে অভিযোগে জানা গেছে। জানা যায়, ঘোড়াঘাটে হাজী মোঃ মোজাম্মেল হক মোজামের চাতাল ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নাহার এগ্রো গ্র“পের ভূট্টা ক্রয় কেন্দ্র সুনামের সাথে ভূট্টা ক্রয় করে আসছে। তাতে ঘোড়াঘাট উপজেলা সহ হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর, পলাশবাড়ী, পীরগঞ্জ এলাকার ভূট্টা চাষী এবং ব্যবসায়ীরা বাজার মূল্যে ভূট্টা বিক্রয় করে আসছে। চলতি বছরে উক্ত কেন্দ্রে ভূট্টার দানা ছোট বলে শত শত মণ ভূট্টা ফেরত দেয়া হচ্ছে বলে অভিযোগে জানা যায়।

এ ব্যাপারে কয়েকজন ভূট্টা বিক্রেতার সঙ্গে যোগাযোগ করলে তারা জানান যে, ভূট্টার দানা ছোট হওয়ায় আমাদের ভূট্টা ফেরত দেয়া হচ্ছে। অপর দিকে ভূট্টা চাষীরা জানান, ভূট্টার মোছার উপরের অংশের দানাগুলো স্বাভাবিকভাবেই একটু ছোট হয়। কিন্তু ভূট্টা মেশিনে মাড়াই করার সময় বাছাই করা সম্ভব হয় না। এ কারনে ভূট্টার ছোট দানাগুলো বড় দানার সাথে মিশ্রিত হয়। অভিযোগে আরও জানা যায়, পূর্বের সিপি বর্তমানে গ্রীন এগ্রো ফেরত দেয়া ছোট দানার ভূট্টা গুলো ক্রয় করছে বলে জানা যায়। যেভাবেই হোক তাদের নিকট থেকে নাহার এগ্রো ফিড মিল ভূট্টা ক্রয় করে ভূট্টা চাষীদেরকে হয়রানী না করে তাদেরকে সহযোগিতা করবেন বলে এলাকার ভূট্টা চাষী এবং বিক্রেতারা দাবী জানান।

কিউএনবি/অনিমা/০৪ জুন ২০২৩,/দুপুর ২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit