রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
বার্সা ছাড়ার গুঞ্জনে উড়িয়ে দিলেন ফার্মিন লোপেজ ঘূর্ণিঝড় ‘মুরাসু’: ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য জামায়াতের রাজনৈতিক ইতিহাস স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার: রিজভী জলসীমার আশেপাশে অর্ধশতাধিক চীনা যুদ্ধজাহাজ শনাক্ত খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে চায় সরকার: আইনমন্ত্রী রোনালদো-মেসিকেও ছাড়িয়ে গেলেন এই ভারতীয় কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে: আনসার মহাপরিচালক

মহাসড়কে পড়েছিল অজ্ঞাত যুবকের মরদেহ

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট  প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৪৩ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান এলাকায় মহাসড়কে পড়ে থাকা অজ্ঞাত এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ।শনিবার (৩ জুন) হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিকেলের দিকে মরদেহের ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে উপজেলার সানিয়াজান এলাকায় ডালিয়া-বড়খাতা বাইপাস মহাসড়কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে হাতীবান্ধা হাইওয়ে পুলিশে মরদেহটি উদ্ধার করেন।

পুলিশ জানায়, শনিবার অনেক মানুষ উপজেলার সানিয়াজান বাজার ও সাধুর বাজারের মধ্যবর্তী স্থানে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পান। পরে হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে হাতীবান্ধা থানায় নিয়ে গেলে সেখান থেকে মরদেহের ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।

সানিয়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তালুকদার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই যুবকটি বেশ কয়েকদিন থেকে সানিয়াজান বাজারে ঘোরাঘুড়ি করছিল। এরপর দুপুরে মহাসড়কের উপর ওই যুবকের মরদেহ পরে থাকতে দেখতে পান এলাকাবাসী। তাদের মধ্যে কেউ থানায় অবগত করলে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকেলে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পযন্ত পরিচয় পাওয়া যায়নি তবে পুলিশ মরদেহের পরিচয় সনাক্ত করার চেষ্টা করছে।

কিউএনবি/অনিমা/০৩ জুন ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit