শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম

জিন তাড়ানোর কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নিলো জিনের বাদশা

জিন্নাতুল ইসলাম বলেন, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ১১৪ Time View

জিন্নাতুল ইসলাম বলেন, লালমনিরহাট প্রতিনিধি : নিজেদের জিনের বাদশা হিসেবে পরিচয়ে জিন তাড়ানোর কথা বলে ভুয়া কবিরাজ সেজেঁ ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লালমনিরহাটে দুইজন প্রতারককে আটক করেছে সদর থানা পুলিশ। বৃহস্পতিবার( ১ জুন) সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসশাদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে সদর উপজেলার ঢাকনাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশের হাতে আটক জিনের বাদশা খ্যাত প্রতারক খায়রুজ্জামান সদর উপজেলার  খুনিয়াগাছ কালমাটি আনন্দ বাজারে সামসুল হাকের ছেলে। অপর প্রতারক এলমান হোসেন একই এলাকার এরশাদ হোসেনের ছেলে । পুলিশ জানায়, হারাটী গ্রামের সামিউল ইসলামের মেয়েকে জীন আচড় করে বলে রোল উঠে।সামিউলের মেয়ের উপর আচর করা জিনকে তাড়ানোর কথা বলে দুই প্রতারক কৌশলে প্রথমে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে আরও ৩ লাখ টাকা দাবি করলে ভুয়া কবিরাজী সন্দেহ হয় সামিউলের। পরে বিষয়টি নিয়ে লালমনিরহাট সদর থানায় জানালে পুলিশ দুই প্রতারককে আটক করে।

প্রতারণার শিকার সামিউল ইসলাম জানান, তার মেয়ে অসুস্থ। অনেক চিকিসা করিয়েও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় কবিরাজি পরামর্শ নিয়েছেন তিনি। প্রতারকরা তার আবেককে কাজে লাগিয়ে বিভিন্ন ভাবে পাচ লক্ষ টাকা নিয়েছে।ফের তিন লক্ষ টাকা দাবি করেছে। মেয়ের অবস্থা পরিবর্তন না হওয়া এবং আশপাশের সচেতনদের পরামর্শে এবং বিভিন্ন ভাবে খোজ নিয়ে ভুয়া কবিরাজ বলে সন্দেহ হওয়ায় থানায় যোগাযোগ ও অভিযোগ করেন তিনি । পরে দুই প্রতারককে আটক করে পুলিশ।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, আটক প্রতারকরা কৌশলে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছে। ঢাকনাই এলাকার সামিউল ইসলামের অভিযোগের ভিত্তিতে তার বাড়ী থেকে প্রতারণা করার সরঞ্জামসহ ওই দুই প্রতারকদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কিউএনবি/আয়শা/০২ জুন ২০২৩,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit