শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

চিকিৎসার জন্য ‘ক্যাসিনো সম্রাট’ যেতে পারবেন বিদেশে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অর্থপাচার মামলায় জামিনের মেয়াদ আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়িয়েছেন আদালত। একই সঙ্গে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার শর্তে জমা পড়া আবেদনের পর তার পাসপোর্ট ২ মাসের জন্য ফেরত দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারক।

সম্রাটের আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানো ও পাসপোর্টের জন্য পৃথক ২টি আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন। এ মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির মুলতবি চেয়ে আরও একটি আবেদন করেন তার আইনজীবী।

গত বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন জামিন দেন। জামিন আদেশের পর কারাগার থেকে মুক্তি পান সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৩/দুপুর ১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit