শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম

ঢাবিতে  ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’  শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ১১৬ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসব আজ ৩০ মে ২০২৩ মঙ্গলবার ছাত্র-শিক্ষক  কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গ্রন্থের মোড়ক উম্মোচন করেন। 

গ্রন্থের লেখক অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর অনন্য নেতৃত্বগুণের মাধ্যমেই ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক এবং উদ্ভাবনী নির্ভর। তারা এই মূল্যবান গ্রন্থটি রচনার জন্য লেখককে আন্তরিক ধন্যবাদ জানান।লেখক অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে অগ্রসর হচ্ছে। এই গ্রন্থে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং “রূপকল্প ২০৪১” বাস্তবায়নে সরকারের সম্ভাব্য নির্বাচনী ইশতেহারের রূপরেখা তুলে ধরার পাশাপশি, তা বাস্তবায়ন করার স্বরূপ তথ্য-বিশ্লেষণ এবং সচিত্র দিক নির্দেশনা আলোকপাত করেছেন। 

ক্যাপশন:
তথ্যমন্ত্রী ড. হাছান মাহ্মুদ, এমপি আজ ৩০ মে ২০২৩ মঙ্গলবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু রচিত ‘স্বপ্নের স্মার্ট বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উম্মোচন করেন। এসময় অন্যান্যের মধ্যে ঢাবি প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/৩১ মে ২০২৩,/সকাল ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit