মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নির্বাচনী ইশতেহার: দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন এমপি হাবিব

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৫৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : নির্বাচনী ইশতেহার পূরণে দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। সোমবার (২৯ মে) বিকাল ৫টায় পার্ক নির্মাণের জন্য দক্ষিণ সুরমা এলাকায় আন্দারটিলা নামের একটি জায়গা পরিদর্শন করেন।পরিদর্শনকালে এমপি হাবিব বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমায় পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। আন্দারটিলার এই জায়গাটি অত্যন্ত সুন্দর এবং প্রকৃতির পরিবেশে ঘেরা। এখানে একটি পার্ক হলে দক্ষিণ সুরমার মানুষের বিনোদনের একটি জায়গা হবে বিশেষ করে শিশু, নারী, পুরুষ ও বয়স্কদের সব সুবিধা থাকবে পার্কে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে উঠবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ যেমন এগিয়ে যাচ্ছে তেমনি দেশে কর্মসংস্থান ও প্রকৃতির সৌন্দর্য ঠিক রেখে বিভিন্ন জায়গায় মানুষের বিনোদনের জন্য করা হচ্ছে পার্ক। সেই ধারাবাহিকতায় আমার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ সুরমার প্রত্যেকটি ইউনিয়নে ছোট করে ৮টি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছি। কারন আমাদের তরুণদের বিনোদনের জন্য পার্ক এবং খেলার মাঠ প্রয়োজন আর সেই লক্ষ্যেই আমরা এগিয়ে যাচ্ছি।এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর রাজস্ব সার্কেল ভূমি সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নূসরাত লায়লা নীরা। 

কিউএনবি/অনিমা/৩০ মে ২০২৩,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit