রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

নিম্নমানের খাদ্য উৎপাদন-অনুমোদনহীন মবিল রিফাইন: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১০৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুধারামের বিসিক এলাকায় নিম্নমানের খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মোবিল রিফাইন করে বিক্রির দায়ে ৩ প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অনুমোদনবিহীন মবিল ও খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়।

রোববার (২৮ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান।  এর আগে, একই দিন বিকেল থেকে রাত পর্যন্ত  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর একদল সদস্য।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিক শিল্প নগরীতে ভেজাল খাদ্য উৎপাদন ও অনুমোদনহীন মবিল রিফাইন করে বিক্রি হচ্ছে বলে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেন র‍্যাব-১১।  পরে সেখানে জেলা প্রশাসনের সহায়তায় যৌথ ভাবে অভিযান পরিচালনা করে এলিট ফুড কে এক লক্ষ  টাকা, আলম ফুডকে ৫০ হাজার ও অকটেন রিফাইনারি নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit