সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

শ্রীমঙ্গলে দুই ইউনিয়নের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

আমিনুর রশীদ চৌধুরী রুমন, মৌলভীবাজার প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১৭২ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৮ মে) ২০২৩ খ্রিঃ দুপুরে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শ্রীমঙ্গলের ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের সচিব দীপক শর্মা ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এসময় আশিদ্রোন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ১ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩১৮ টাকা আয় নির্ধরণ করা হয়। আর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৩৮ হাজার ১৬ টাকা।

এছাড়াও উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদের ২০২৩=২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। কালিঘাট ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন। আইডিয়া ওয়াশ প্রকল্পের সহযোগিতায় বাজেট অনুষ্টানে আইডিয়া ওয়াস প্রকল্পের ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের আয় ১ কোটি ৫৩ লক্ষ ৬৫ হাজার ৫৬৮ টাকা ও ১ কোটি ৫৩ লক্ষ ৪৪ হাজার ৪৬৮ টাকা ব্যয় নির্ধারণ করা হয়।

কিউএনবি/অনিমা/২৯ মে ২০২৩,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit