সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

‘জুলিও কুরি’ শান্তিপদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৭১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন শান্তির সাধনায় এক নিবেদিতপ্রাণ মানুষ। ছাত্রজীবনে কলকাতায় ভয়াল দাঙ্গার মধ্যে জীবন বাজি রেখে অসহায় বিপন্ন মানুষের সাহায্যে নিজেকে নিবেদিত করেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ^ থেকে আজ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা পদক ও পুরস্কার অর্জন করেছেন।

জেলা পরিষদ সিলেট-এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ২৮মে রবিবার বিকালে সিলেট জেলা পরিষদের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান। সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।

সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ ও সদস্য মোছাদ্দিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো: মতিউর রহমান, আমাতুজ জাহুরা রওশন জেবিন, সিলেট জেলা পরিষদের সদস্য মো: নাসির উদ্দিন, মো: আ: হামিদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, ফয়জুল ইসলাম ফয়ছল, সুবাস দাশ প্রমূখ।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ সিলেট-এর চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ও শান্তির জন্য বঙ্গবন্ধু সারা জীবন সংগ্রাম করেছেন । বঙ্গবন্ধু ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির মাধ্যমে স্বাধীন বাংলাদেশে যে আলোকময় অধ্যায়ের সূচনা করেছিলেন, নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit