শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

উন্ডিজের বিপক্ষে খেলবেন মুমিনুলসহ জাতীয় দলের ছয় ক্রিকেটার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে আফিফ হোসেন ধ্রুব’র নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল কিছুতেই সুবিধা করে উঠতে পারছে না। প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও কোনোক্রমে ড্র করেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয় চারদিনের ম্যাচে আর পেরে ওঠেনি আফিফের দল। হেরেছে ৩ উইকেটের  ব্যবধানে।তবে তৃতীয় চারদিনের ম্যাচে শক্তিশালী দল গড়ছে বাংলাদেশ। জাতীয় দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক ছাড়াও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলী রাব্বি, বাঁহাতি সিমিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী, আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ খেলবেন এই ম্যাচে। এ তথ্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি।

এছাড়াও এই চারদিনের ম্যাচের দলে আরও আছেন দ্বিতীয় ম্যাচে খেলা জাকির হসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, মুশফিক হাসান ও ইরফান শুক্কুর। তবে বাদ পড়েছেন প্রথম দুই ম্যাচে নেতৃত্ব দেওয়া আফিফ হোসেন। এছাড়া আরও বাদ পড়েছেন ওপেনার নাঈম শেখ ও পেসার খালেদ আহমেদ।  

শেষ চারদিনের ম্যাচের দল: মুমিনুল হক, সাইফ হাসান, জাকির হসান, মাহমুদুল হাসান জয়, সাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, মুশফিক হাসান, ইয়াসির আলী রাব্বি, ইরফান শুক্কুর,  নুরুল হাসান সোহান, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit