বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম
বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র হলেন মৌলভীবাজারের কৃতি সন্তান জোৎস্না

আমিনুর রশিদ চৌধুরী রুমন,মৌলভীবাজার
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২১৪ Time View

আমিনুর রশিদ চৌধুরী রুমন,মৌলভীবাজার : লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের মেয়ে জোৎস্না ইসলাম। গত ১৯ মে অনুষ্ঠিত রেড ব্রিজ কাউন্সিলের বার্ষিক ভার্চুয়াল মিটিংয়ে তাকে দায়িত্ব দেওয়া হয়। ব্রিটেনের মূল ধারার রাজনীতিতে জোৎস্না ইসলামের এই সাফল্যকে বাংলাদেশি নারীর বড় সাফল্য হিসেবে বলে মনে করছেন বাঙালি কমিউনিটির নেতারা। এর আগে ২০২১ সালের ২৯ এপ্রিল তিনি লন্ডন বরো অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছিলেন।

তিনি মৌলভীবাজার সদর ইউনিয়ন একাটুনার আব্দুর রহমান মন্নাফ মিয়ার মেয়ে। জোৎস্না ইসলামের স্বামী সাম ইসলাম একই কাউন্সিলের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। লন্ডনের রেড ব্রিজে তারা বসবাস করছেন। ডেপুটি মেয়র জোৎস্না রহমান ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। কিন্তু পরে মা-বাবার ইচ্ছায় দেশে ফিরে আসেন। মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে পড়াশোনা করেন। ১৯৮৬ সালে আবার তিনি লন্ডনে যান। সেখানে লোকাল গভর্নমেন্টে চাকরির পাশাপাশি তিনি এমবিএ করেন।

বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জোৎস্না ইসলাম। জোৎস্নার ছোট বোন সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম বলেন, মা-বাবার ইচ্ছা ছিল আমরা যেন বাংলাদেশ এবং যুক্তরাজ্য দুই দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশের সাথে খাপ খাইয়ে বেড়ে উঠি। তাই আমাদেরকে দেশে নিয়ে এসেছিলেন। আমার বড় বোনকে নিয়ে গর্ব অনুভব করি, তিনি লন্ডন বরো অব রেডব্রিজের মেয়র নির্বাচিত হয়ে বাংলাদেশ কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন। রেডব্রিজের কাউন্সিলর হওয়ার পর থেকে নিষ্ঠা ও সততার সঙ্গে নিরলসভাবে কাজ করায় এই সাফল্য এসেছে বলে মনে করছেন বাঙালি কমিউনিটির নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মে ২০২৩,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit