সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে…খাদ্যমন্ত্রী 

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১০৮ Time View
নওগাঁ প্রতিনিধি : খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের সকল পর্যায়েই শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে থেকেছেন।তিনি ছিলেন শান্তির প্রতীক।বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক, মানবিক ও শান্তির দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। রবিবার(২৮ মে)  সকালে  পোরশা উপজেলা পরিষদ হল রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
খাদ্যমন্ত্রী বলেন, এমন কোন খাত নেই যেখানে প্রধানমন্ত্রীর সাহায্য পৌঁছায়নি। কমিউনিটি ক্লিনিক গরীব মানুষের চিকিৎসা সেবার জন্য তৈরি করে শেখ হাসিনার সরকার।বিএনপি ২০০১ ক্ষমতায় এসে সেই কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিলো।অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কমিউনিটি ক্লিনিক এখন বিশ্বে মডেল বিবেচিত হচ্ছে। 

কৃষকবান্ধব সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশে বাম্পার ফলন হয়েছে।এদেশে খাদ্য সংকট হবেনা। কৃষকের জন্য সরকার ভর্তূকি মূল্যে সার দিচ্ছে। বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে। কৃষক তার ফসলের নায্য মূল্য পাচ্ছে। অথচ বিএনপির আমলে সার চেয়ে কৃষক গুলি খেয়েছিলো।প্রাণ গিয়েছিল ১৯ জন কৃষকের। যুক্তরাষ্ট্রের ভিসানীতি এদেশের ১৭ কোটি মানুষের জন্য লজ্জার উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, অথচ বিএনপি এটা নিয়ে খুশি। বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করেনা।সাধন চন্দ্র বলেন ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য ,দেশের মানুষের জন্য বারবার কারাবরণ করেছেন। অধিকার আদায়ে বদ্ধপরিকর ছিলেন তিনি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে মধ্যম আয়ের দেশ।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এর আগে তিনি কৃষি প্রযুক্তি মেলা ২০২৩ এর উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।পরে তিনি উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে ভেড়া বিতরণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সহায়তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেন।পোরশা  উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মঞ্জুর মোর্শেদ ,পোরশা উপেজলা পরিষদের চেয়ারম্যান  শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী , পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম এবং উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

কিউএনবি/অনিমা/২৮ মে ২০২৩,/দুপুর ২:৫১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit