শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মিয়ানমারে সামরিক জান্তার সমালোচনা করায় সংগীতশিল্পী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক জান্তার সমালোচনা করার কারণে দেশটির প্রখ্যাত হিপ-হপ শিল্পী বিউ হারকে গ্রেফতার করেছে মিয়ানমার সরকার।

বিবিসি জানিয়েছে, গত মঙ্গলবার রাতে একটি ফেসবুক পোস্টে গত কয়েক মাস যাবৎ দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট সমস্যার জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকা জান্তা সরকারের সমালোচনা করেন বিউ হার।

মিয়ানমারে ২০২১ সালে তৎকালীন ক্ষমতায় থাকা অং সান সুচির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসে দেশটির বর্তমান সামরিক জান্তা সরকার। সামরিক সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে না পারার কারণে বিদ্যুৎ সংকটে ভুগছে মিয়ানমার।

বিউ-হার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে মিয়ানমারের বিদ্যুৎমন্ত্রীকে বোকা ও অদক্ষ বলে মন্তব্য করেন। দেশটির ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচির কথা উল্লেখ করে তিনি বলেন, এই বয়োবৃদ্ধ নারীর আমলে আমরা ২৪ ঘণ্টা বিদ্যুৎ পেতাম। এমনকি বিদ্যুৎ বিলও কম আসত।

তিনি সরকারি নেতাদের প্রতি উস্কানিমূলক ভাষা ব্যবহার করে ভিডিওর ক্যাপশনে তার বাড়ির ঠিকানা অন্তর্ভুক্ত করে বলেন, যদি তাদের পোস্টটি নিয়ে কোনো সমস্যা থাকে তবে তাকে যেন গ্রেফতার করে। এরপর গত বুধবার ইয়াঙ্গুনের উত্তর দাগন টাউনশিপে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের আগে এই শিল্পী জান্তা সরকারকে নিয়ে সমালোচনামূলক সংগীত তৈরি করার জন্য বেশ কয়েকবার সতর্ক বার্তা পেয়েছিলেন।

তবে গ্রেফতারের পর বিউ-হারকে কোথায় বা কী অবস্থায় রাখা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মিয়ানমারের কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের অমানবিকভাবে জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের করে থাকে, যার বিশদ বিবরণ মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দ্বারা নথিভুক্ত করা হয়েছে।

বিউ-হার দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মিয়ানমারের অন্যতম বিশিষ্ট সংগীতশিল্পী নাইং মিয়ানমারের সন্তান। তার বাবার গাওয়া গান ‘দ্য ওয়ার্ল্ড উইল নট অ্যান্ড’ ১৯৮৮ সালের বিপ্লবের সময় তুমুল জনপ্রিয় একটি সংগীত হয়ে ওঠে এবং গানটি প্রাক্তন সামরিক শাসনের বিরুদ্ধে সেসময় দেশব্যাপী বিদ্রোহের নেতৃত্ব দেয়।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit