শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

পশ্চিম তীরে ইসরায়েলি নাগরিকের হাতে ফিলিস্তিনি যুবক নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ছুরিকাঘাতের অভিযোগে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি এক বেসামরিক নাগরিকের হাতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় হেবরনের দক্ষিণে এ ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা।

মন্ত্রণালয় জানায়, হেবরনের দক্ষিণে ২৮ বছর বয়সী আলা কায়সিয়ারকে গুলি করে হত্যা করেছে দখলদাররা।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, তেনে ওমারিম বসতিতে ফিলিস্তিনি যুবকটি ইসরায়েলের এক বাসিন্দাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। তখনই এক সশস্ত্র বেসামরিক লোক তাকে গুলি করে হত্যা করে।

যদিও অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং ইসরায়েলি বাসিন্দাকে অক্ষত উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলছে, ইহুদিদের শাভুত উৎসব উপলক্ষে ওই বসতিতে লোকজন জড়ো হলে এই ঘটনাটি ঘটে।

মিডিয়ার ওয়েবসাইটে নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে, একজন ফিলিস্তিনি পুরুষ একটি গেটের নিচে হামাগুড়ি দিচ্ছে এবং ছুরি হাতে বসতিতে ঢুকছে। ভিডিওটিতে কথিত ছুরিকাঘাতের চেষ্টা বা লোকটিকে গুলি করা হয়েছে, তা দেখানো হয়নি।

তবে কায়সিয়ার কোনও সশস্ত্র গোষ্ঠীর সদস্য ছিল না বলে রয়টার্স নিউজ এজেন্সিকে জানিয়েছে তার শ্যালিকা নানা। এ ছাড়া কোনো সশস্ত্র গোষ্ঠীও কায়সিয়াহকে সদস্য হিসেবে দাবি করেনি।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit