রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ  

‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ পারে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে এশিয়ার লৌহমানবী হিসেবে উল্লেখ করায় ব্রিটিশ সাময়িকী ‘দি ইকোনমিস্ট’ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৪৬নং ওয়ার্ড কমিশনার মো. জাইদুল ইসলাম মোল্লা, সভাপতিমণ্ডলীর সদস্যবৃন্দ মো. নুরুজ্জামান ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল বাহার মজুমদার, অ্যাডভোকেট এনামুল হক কাজল, লুবনা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক কেএম সাখাওয়াত হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জি. শাহ পরান সিদ্দিক তারেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনি সামদানী চৌধুরী, ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, উপজেলা ও সাংগঠনিক কমিটির নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন বিশ্বের সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নারী সরকারপ্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্বের প্রভাবশালী নেতাদের অন্যতম। তিনি বাংলাদেশের আপামর জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে সব ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশ পারে। সততা, সাহস, দৃঢ়তা  ও জনগণের অনকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি যে কোনো প্রতিকূল অবস্থার মোকাবিলা করে চলেছেন। একই সঙ্গে দেশের দারিদ্র্য বিমোচনের মাধ্যমে উন্নত দেশ গড়ার জন্য নেতৃত্ব দিচ্ছেন।

শেখ হাসিনা একজন সফল প্রধানমন্ত্রী উল্লেখ করে তারা বলেন, তার ক্ষমতার মেয়াদের বেশিরভাগ সময় দেশের গড় বার্ষিক প্রবৃদ্ধির হার ৭ শতাংশ। জঙ্গি-সন্ত্রাসবাদের নিয়ন্ত্রণ এবং উন্নয়নে ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই উল্লেখ করে তারা বলেন, তিনি দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে কখনো আপস করেন না। বিবৃতিতে তার দীর্ঘায়ু কামনা করা হয়।

 

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit