রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন আগ্রাসন বিশ্বে পারমাণবিক অস্থিতিশীলতা তৈরি করেছে: ইরান ইরানে ঐক্য দেখে গোটা বিশ্ব বিস্মিত, শত্রুর হিসাব উল্টে গেছে : পেজেশকিয়ান মাউন্ট ফুজির চূড়ায় উঠতে ক্লান্ত ৭ বছরের ছেলেকে মাঝপথে ফেলে গেলেন বাবা গুম, বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলার শিকার ব্যক্তিদের ত্যাগের স্বীকৃতি দিতে চায় সরকার মহানবী (সাঃ) এর আদর্শ হোক জীবন পরিচালনার অন্যতম শক্তি -ছারছীনার পীর ছাহেব কেন্দুয়ায় কিশোরীকে অপহরণের পর ধর্ষণ; র‌্যাব-১৪ অভিযানে সহায়তাকারী জনি গ্রেপ্তার সহ ভিকটিম উদ্ধার নেত্রকোণা স্বেচ্ছাসেবক লীগের কমিটি অনুমোদন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কাতারের আমিরের অভিনন্দন ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের নওগাঁ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী: হাসপাতালে স্যালাইন মজুতের পরও রোগীকে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ  

ইমরান খানের ‘খেলা শেষ’: মরিয়ম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইমরান খানের ‘খেলা শেষ’ বলে মন্তব্য করেছেন পাকিস্তান মুসিলম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। 

শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) থেকে নেতা–নেত্রীদের পদত্যাগের হিড়িক লাগার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।

পাঞ্জাবপ্রদেশের বিহারি শহরে আয়োজিত পিএমএল-এনের যুব সম্মেলনে দেওয়া বক্তব্যে মরিয়ম ৯ মে ইমরানের গ্রেফতারের পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংস প্রতিবাদের কঠোর সমালোচনা করেন। ইমরানের মুক্তির দাবিতে রাজপথে নামা তার নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনায় হামলা চালান। এর পর থেকে পিটিআই থেকে একে একে নেতারা পদত্যাগ শুরু করেন।

৯ মে থেকে এ পর্যন্ত ৭০ জনের বেশি নেতা ইরমান খানকে ছেড়ে গেছেন উল্লেখ করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম বিদ্রূপ করে বলেন, পিটিআই ছাড়তে লম্বা সারি পড়ে গেছে! কীভাবে জনগণ পাশে থাকবে, যখন নেতাই (ইমরান খান) একজন শেয়াল?

৯ মের ‘সন্ত্রাসের’ জন্য ইমরানকে দায়ী করে পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট বলেন, ওই রক্তক্ষয়ে তার হৃদয় ভেঙে গেছে। তিনি ‘শহিদ’ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি পিএমএল-এনের যুব সম্মেলন উৎসর্গ করেন।

ইমরান খানের গ্রেফতারের জেরে দেশটির বিভিন্ন শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তার সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হন প্রায় ৩০০ জন।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/দুপুর ১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit