বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম

রাঙামাটিতে মধ্যরাতের ভয়াবহ আগুনে পুড়লো ৮ দোকান

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১৩১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে মধ্যরাতের রহস্যজনক আগুনে ৮টি দোকান পুড়ে সম্পূর্ন ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত আনুমানিক রাত  সাড়ে ৩টার সময় বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানাগেছে।

আগুন লাগার সাথে সাথে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী,পুলিশ, রেড ক্রিসেন্টসহ স্থানীয় জনসাধারণ পৌনে এক ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে আগুনে পুড়ে সম্পূর্ন ছাই হয়ে গেছে আটটি দোকান। এতে করে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাজার কমিটি নেতৃবৃন্দ।  

লংগদু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সেলিম বলেন,আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৩,/সকাল ১১:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit