সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

সিলেট শিল্পকলার নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪০১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিদ্রোহ, সাম্য, মানবতা, প্রেম ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম। আজ (২৫ মে) আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী। নজরুল জয়ন্তী উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি সিলেটের উদ্যোগে আজ বিকাল ৫টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কবির সৃষ্ট গান, কবিতা ও গানের সঙ্গে নৃত্যের সমন্বয়ে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান ‘চির উন্নত মম শির’। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ প্রমুখ। আবৃত্তিশিল্পী রোহেনা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বে জেলা শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ, ললিতকলা একাডেমি; চারুবাক; ছন্দনৃত্যালয় ও নৃত্যরথ, সিলেট দলীয় পরিবেশনা উপস্থাপন করেন। একক পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী বিজন রায় ও শতরূপা ভট্টাচার্য্য। পরিবেশিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিচালনায় ছিলেন জ্যোতি ভট্টাচার্য্য, বিপ্রদাস ভট্টাচার্য্য, অরুণ কান্তি তালুকদার, বিপুল শর্মা, প্রতিভা রায় কেয়া ও পপি দাস।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit