সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দেলোয়ার মীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ  ফুলবাড়ীতে আশংকাজনক ভাবে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ॥ শারদীয় দূর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর বিজিবি সদস্য মোতায়েন॥ ফুলবাড়ী ২৯ বিজিবি অচিন্তপুর ও আমড়া সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার মাদক আটক করেন॥ ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় গ্রেফতার ২৪০০, আহত ৯৯৭ পুলিশ-সেবাকর্মী ফ্রান্সে লুটেরাদের কড়া বার্তা দিলেন ম্যাক্রোঁ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব নাকচ করলেন ম্যাক্রোঁ ধারাভাষ্য প্যানেল থেকে বাদ নাসের-আথারটন, নেপথ্যে কী? কানাডার সামরিক ঘাঁটিতে আগুন, ৪ সেনা নিহত ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’

সিলেট জেলা আওয়ামী লীগের কৌশলগত পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা সংক্রান্ত ফলোআপ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ৪৪৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির খান বলেছেন, ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার লক্ষ্যে বিশেষ করে সিটি কর্পোরেশনকে সুষ্ঠু করতে এই সব কমিটিগুলো যার যার অবস্থান থেকে কাজ করবে বলে আশাবাদী।সিলেট জেলা আওয়ামী লীগের কৌশলগত পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সভাপতিত্বে ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল ম্যানেজার রাহিমা বেগমের সঞ্চালনায় বৃহস্পতিবার (২৫ মে) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় কৌশলগত পরিকল্পনা এবং কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা আওয়ামী লীগের ৪টি উপকমিটি গঠন করা হয়। এগুলো হচ্ছে প্রশিক্ষণ উপকমিটি, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উপকমিটি, দ্বন্দ্ব নিরসন উপকমিটি ও মনিটরিং উপকমিটি। এই কমিটিগুলোতে সভায় নেতৃবৃন্দ নির্বাচিত করে দেওয়া হয়। প্রশিক্ষণ উপকমিটির দায়িত্ব পান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন, সদস্য এ জেড রওশন জেবিন রুবা, ডা. নাজরা চৌধুরী ও আব্দুল বারী।নারীর রাজনৈতিক ক্ষমতায়ন উপকমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, শিল্প ও বাণিজ্য সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদস্য এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সালমা বাসিত, সালমা সুলতানা, হেলেন আহমদ ও সাজেদা পারভীন।

দ্বন্দ্ব নিরসন উপকমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশফাক আহমদ, যুগ্ম সম্পাদক কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক এডভোকেট আজমল আলী, সদস্য নাজনীন হোসেন, শামসুন্নাহার মিনু ও শমসের জামাল।মনিটরিং উপকমিটিতে আছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, স্বাস্থ্য সম্পাদক ডা. সাকির আহমদ শাহীন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি ও সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ।সভায় বক্তব্য রাখেন নাজনীন হোসেন, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, সালমা বাসিত, শামসুন্নাহার মিনু, ডাক্তার নাজরা চৌধুরী, আব্দুল বারী প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit