শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

স্কলার্সহোমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৪৮৬ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লে. কর্ণেল (অব.) মুনীর আহমেদ কাদেরী বলেছেন, বিশ্বসাহিত্যে বাংলা ভাষাকে অনন্য এক মাত্রায় নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম। তাঁদের সৃষ্টিকর্ম বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। অমর সব সৃষ্টির মধ্যে রবীন্দ্রনাথ ও নজরুল যুগ থেকে যুগে বেঁচে আছেন। রবীন্দ্রনাথ ও নজরুল আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ, অবিচ্ছেদ অংশ।

স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস আয়োজিত রবীন্দ্র ও নজরুলের জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আজ বৃহস্পিতবার (২৫ মে) দুপুরে স্কলার্সহোম ক্যাম্পাস অডিটোরিয়ামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে তাঁদেরকে স্মরণ করা হয়।

শিক্ষার্থী সপ্তর্ষি সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখে উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী, প্রভাষক নাজনীন জাহান ও শামীমা আক্তার।রবীন্দ্রনাথ ও নজরুলের বিভিন্ন গান ও কবিতা পরিবেশন করেন শিক্ষার্থী নাবিহা, সত্যম, রামিসা, রাকিবুল, হৃদি হৃতশ্রী, প্রভাষক মীনাক্ষি সাহা ও হৃদি প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit