রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

বগুড়ার শেরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১২৭ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে এক গৃহবধুর ঝুলন্ত রাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। ২৫ মে বৃহস্প্রতিবার উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামুজা গ্রাম থেকে মারিয়া বেগমের (২২) নামের এক ভারসাম্যহীন গৃহবধূর লাশ স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয়। জানা যায়, মারিয়া বেগম উপজেলার কুসুম্বি ইউনিয়নের নামাজামুর গ্রামের মো. কাওসার এর স্ত্রী। শেরপুর থানা পুলিশ গত বুধবার দিবাগত রাত ১০ টায় লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২৫ মে) লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসান আলী বলেন, গৃহবধূর স্বামী পেশায় একজন কৃষক। বুধবার বিকালে গৃহবধূর স্বামী স্থানীয় বাজারে যান। পরে বিকাল পৌনে পাঁচটায় বাড়ির লোকজনের মাধ্যমে জানতে পারেন তাঁর স্ত্রী শোবার ঘরে সিলিং ফ্যানে সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউররহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য লাশটি বৃহস্পতিবার বিকেলে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত মারিয়া বেগমের মা আঞ্জুয়ারা বেগম বলেন, প্রায় ৫ বছর আগে কাওসারের সাথে তার মেয়ে মারিয়ার বিয়ে হয়। মেয়ের স্বামীর বাড়ি তার বাড়ির পাশে। তার মেয়ে অন্তত দুই বছর ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার মেয়ের চিকিৎসাও চলছিল। এ নিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, শেরপুর থানায় একটি অপমৃত্যু মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মে ২০২৩,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit