মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিতর্ক শিক্ষার্থীদের শ্রবণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে: অধ্যক্ষ মো. ফয়জুল হক

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২১৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, “বিতর্ক শিক্ষার্থীদের শ্রবণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করে।” তিনি আরো বলেন, মনন চর্চার অপরিহার্য অংশ সহপাঠ্য কার্যক্রম। এতে মেধার পরিপূর্ণ বিকাশ ঘটে এবং সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার পথ মসৃণ হয়। স্কলার্সহোম পরিবার চায় পরিবারের প্রত্যেকটি সদস্য পড়াশোনার পাশাপাশি সহপাঠ্য কার্যক্রমে যুক্ত হয়ে দেশ সমাজ বহির্বিশ্বে নিজেকে মার্জিত সংস্কৃতবান হিসেবে প্রতিষ্ঠিত করবে।

তিনি বুধবার (২৪ মে) সকালে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত বার্ষিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।অনুষ্ঠানে মডারেটর হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মুহিয়ারা বেগম, বিচারক প্যানেলে ছিলেন প্রভাষক মেহদী ইসলাম তপাদার তানভী, প্রভাষক মো. আশরাফুল্লাহ, প্রভাষক গোলাম মাওলা চৌধুরী। ফলাফল সংকলনে ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রনজিত পুরুকায়স্ত।অনুষ্ঠান পর্যালোচক হিসেবে ছিলেন ইংরেজি বিভাগের প্রধান প্রভাষক জাকারিয়া আল মামুন এবং সার্বিক সহোযোগিতায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক পারভেজ আকরাম এবং প্রভাষক জাবেদ আহমেদ।

বিতর্ক প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র এই তিন ক্যাটাগরিতে পক্ষ ও বিপক্ষ দল বক্তব্য ও যুক্তিখ-ন করেন। তিন ক্যাটাগরির মধ্যে জুনিয়র গ্রুপে বিপক্ষ দল ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে পক্ষ দল জয়ী হয়।শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জুনিয় গ্রুপের রেজওয়ানা হালিম তাহিয়া, ইন্টারমিডিয়েট গ্রুপের মারিহা হক চৌধুরী ও সিনিয়র গ্রুপের আনোয়ারুত তিব্বিয়ান চৌধুরী।অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বিজয়ী দলের ও শ্রেষ্ঠ বক্তার নাম ঘোষণা করেন একং বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit