মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার ও গোবর্দ্ধন শংকর মঠের অধ্যক্ষ মহারাজের শ্রীহট্ট সংস্কৃত কলেজ পরিদর্শন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ২০৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ভারতের ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার রাম প্রসাদ পাল ও গোবর্দ্ধন শংকর মঠের অধ্যক্ষ অধ্যুক্তানন্দ মহারাজ সঙ্গীয় সহকর্মীবৃন্দ বুধবার (২৪ মে) বেলা ৩টায় সিলেটের শ্রীহট্ট সংস্কৃত কলেজ পরিদর্শন করেছেন।কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাশ চৌধুরী অ্যাডভোকেটের সভাপতিত্বে পরিদর্শনকালীন মতবিনিময়সভায় ত্রিপুরা রাজ্যের ডেপুটি স্পিকার রাম প্রসাদ পাল ও গোবর্দ্ধন শংকর মঠের অধ্যক্ষ অধ্যুক্তানন্দ মহারাজ দেশের প্রাচীন বিদ্যাপীঠ শ্রীহট্ট সংস্কৃত কলেজের ছাত্র-শিক্ষকসহ সকলকে ধন্যবাদ জানান।

স্পিকার রাম প্রসাদ পাল তার বক্তব্যে বাংলাদেশের রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নের জন্য ভারত-বাংলাদেশের বন্ধুত্ব, ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে সহায়তার জন্য সরকারের প্রশংসা করেন।শংকরাচার্য্য অধ্যুক্তানন্দ মহারাজ তার বক্তব্যে প্রাচীর সংস্কৃত কলেজের ঐতিহ্য রক্ষায় শিক্ষকদের অবৈতনিক শিক্ষাদানের প্রশংসা করে উত্তরোত্তর উন্নয়নের এবং বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করে ‘জয় বাংলা’ বলে আশীর্বানী করেন।পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক রাকেশ চন্দ্র শর্ম্মা, অধ্যাপক বিদ্যুৎজ্যোতি চক্রবর্তী, অধ্যাপক অরুন চক্রবর্ত্তী, অধ্যাপক অশোক দাশ, কবিরাজ উত্তম সরকার, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়, জ্যোতির্বিদ ড. চিন্ময় চৌধুরী, শিবব্রত ভৌমিক চন্দন, অর্জুন চক্রবর্ত্তী প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৫ মে ২০২৩,/সকাল ৯:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit