বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

অবৈধপথে ভারতে যাওয়ার সময় চৌগাছায় সীমান্তে দালাল ও নারীসহ আটক- ৪ জন

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবধৈপথে বাংলাদশে থেকে ভারতে যাওয়ার সময় নারীসহ ৪ জনকে আটক করেছেন বিজিবি। মঙ্গলবার রাতে উপজেলার বর্ণি বিশেষ ক্যা¤েপর বিজিবি সদস্যরা ভারত সীমান্তের সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া গ্রামে অভিযান চলিয়ে তাদেরকে আটক করেন। এ ব্যাপারে চৌগাছা থানায় একটি মামলা হয়েছে যার নং ৩১।

আটক কৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী গ্রামের হাবিব মোল্যার ছেলে নাজমুল মোল্যা (৩২), একই উপজেলার জামরুলডাঙ্গা গ্রামের মৃত হারান শেখের মেয়ে মলিনা বেগম (৩৬), টাঙ্গাইলের কালিহাতি উপজেলার আওলিয়াবাদ গ্রামের মৃত হানিফ শেখের মেয়ে লাইলা বিবি (৩৫) এবং পাচারকারি দালাল যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের বাবর আলীর ছেলে রবিউল ইসলাম (৪৫)।

চৌগাছা থানার মামলার নথি সুত্রে জানা যায়, বর্ণি বিশেষ ক্যা¤েপর বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে পুড়াপাড়া গ্রামের রবিউল ইসলামের বাড়িতে অভিযান চালান। এ সময় বিনা পাসফোর্টে অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দ্যেশে কয়েকজন নারী পুরুষ ২জন নারী ও ১ পুরুষকে আটক করেন। অভিযানকালে বাড়ির মালিক (পাচারকারি) দালাল রবিউল ইসলামকে আটক করা হয়।

বিজির দাবী তারা সবাই অবধৈভাবে সীমান্তপার হয়ে ভারতে যাওয়ার চষ্টো করছলি। ভুক্তভোগীরা জানিয়েছে দালাল চক্র তাদেরকে অবৈভাবে সীমন্ত পার করার জন্য প্রত্যেকের কাছ থেকে ৫/৬ হাজার করে টাকা নিয়েছেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধাবার যশোর আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit