বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব আলোকচিত্র দিবসে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত আশুলিয়ায় তা’লীমুল কুরআন ইসলামীয়া মাদরাসায় শিক্ষার্থীদের সবক প্রদান মনে রাখার উদ্দেশে নেওয়া ছবি-স্ক্রিনশট স্মৃতিশক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলে রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে আবেদন বিএনপির নির্বাচনি ইশতেহারের চেয়েও গুরুত্বপূর্ণ জুলাইয়ের ইশতেহার: তাজনূভা জাবীন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে থাকা তরুণ রাজনীতিবিদ সাইদ কে? ট্রাম্পের এক মন্তব্যে তিন মাসের মধ্যে ভারতের শেয়ারবাজারে বড় ধাক্কা বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর নতুন প্রেমের গল্প নিয়ে আবারও একফ্রেমে ইয়াশ-নাজনীন

এলিমিনেটরে ভাইয়ের দলকে চান পান্ডিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে এবারের আইপিএলের লিগ পর্ব শেষ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। সুবাদে প্রথম কোয়ালিফায়ারে খেলে দলটি। কিন্তু মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হেরে হেরে গেছে তারা। তবে হারলেও মনোবল হারাচ্ছে না গুজরাট। দলটির অধিনায়কের চাওয়া দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালে ফের মহেন্দ্র সিং ধোনির দলে মুখোমুখি হওয়া। তার আগে দ্বিতীয় কোয়ালিফায়ারে পান্ডিয়া হারাতে চান নিজের ভাইয়ের দলকে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের প্রতিপক্ষ কে সেটা চূড়ান্ত হবে আজ রাতে। এলিমিনেটর ম্যাচে মুম্বাই খেলবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। পান্ডিয়া চান এই ম্যাচে জয় হোক লখনৌয়ের। কারণ এই দলের অধিনায়ক যে তার ভাই ক্রুনাল পান্ডিয়া।

গতকাল চেন্নাইয়ের বিপক্ষে হারের পর পুরস্কার বিরতরণী মঞ্চে পান্ডিয়াকে প্রশ্ন করা হয়েছিল এলিমিনেটর ম্যাচ দেখবেন কিনা। যেহেতু এই ম্যাচের জয়ীদের বিপক্ষে খেলতে হবে তাদের। পান্ডিয়া হেসে উত্তর দেন, ‘অবশ্যই। কাল আমার ভাই খেলবে। আশা করছি ওর সঙ্গে আহমেদাবাদে দেখা হবে পরের ম্যাচে (দ্বিতীয় কোয়ালিফায়ারে)।’

চেন্নাইয়ের বিপক্ষে ১৭৩ রান তাড়া করতে পারেনি গুজরাট। হারের কারণ প্রসঙ্গে করা প্রশ্নে হার্দিক বলেন, ‘কয়েকটা আলগা বল করেছি আমরা। সেই সুযোগে চেন্নাই কিছু রান করেছে। কয়েকটা খারাপ বলে ১৬ রানের মতো বাড়তি দিয়ে ফেলেছি আমরা। তবে এটা নিয়ে বেশি ভাবতে চাইছি না। ফাইনালে যাওয়ার আরও একটা সুযোগ আমরা পাব।’

সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে ফের ধোনির চেন্নাইয়ের মুখোমুখি হওয়ার স্বপ্ন পান্ডিয়ার। এ ক্ষেত্রে তার ভাইয়ের দল লখনৌ বা রোহিত শর্মার মুম্বাই যেই আসুক, জিততে হবে তাদের বিপক্ষে। প্রথম কোয়ালিফায়ারে চেন্নাইয়ের কাছে ১৫ রানে হেরেছে গুজরাট।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit