বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৬২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড ২০২১ পদক পাওয়ায় রাঙামাটি সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: শহীদুজ্জামান মহসিন রোমান।

সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দূর্গেশ্বর চাকমা, নাসরিন ইসলাম প্রমুখ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রবীণ এই সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit