বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ডোমারে বিক্ষোভ সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১২৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে নীলফামারীর ডোমারে উপজেলা আ’লীগের ডাকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রদান করেন এরই প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়। সোমবার (২২মে) বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধিরাজ ও মিজান স্মৃতি পাঠাগার চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা আ’লীগের সভাপতি এ্যাডঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সাবেক ছাত্র নেতা ও সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদের সঞ্চালনায় উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব করিমুল ইসলাম, আরমিন আক্তার, মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম নাহিদ, মতিউর রহমান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ আহমেদ শান্তু, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদুল ইসলাম সানবীম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মানিক প্রমুখ বক্তব্য রাখেন। আবু সাঈদ চাঁদ প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অতি স্বত্ত্বর আবু সাঈদকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান বক্তারা।

কিউএনবি/অনিমা/২৪ মে ২০২৩,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit