বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের ছত্তিশগড়ে বিজেপি নেতাসহ তিনজনকে পুড়িয়ে হত্যার অভিযোগ, তদন্তে পুলিশ আশুলিয়ায় আবুল মুন্সীর সমর্থনে মতবিনিময় সভা  ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ ‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’ মিরপুরে ‘দোহরা’র শোরুম উদ্বোধন করলেন মেহজাবীন অবৈধভাবে মিড ডে মিলের রুটি উৎপাদন,৫০ হাজার টাকা অর্থদ- পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান। ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি খালি পায়ে খেলা সেই ছেলেই এখন মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

বাঙালির স্বাধিকার থেকে বিশ্বশান্তি সব জায়গায়ই বঙ্গবন্ধু রেখেছেন বিশ্বনেতার ভূমিকা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৪৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি পুরস্কার’ প্রাপ্তির ৫০ তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, স্বাধীনতার পর ১৯৭৩ সালে প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার প্রাপ্তি ছিল তাৎপর্যপূর্ণ, বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম ছিল গরিব মেহনতি মানুষের জন্য। বাঙালির স্বাধিকার থেকে বিশ্বশান্তি সব জায়গায়ই তিনি রেখেছেন বিশ্বনেতার ভূমিকা। রাজনীতি ও শান্তির দূত হিসাবে পক্ষ নিয়েছেন শোষিতের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে আজও বেঁচে আছেন ষোল কোটি বাঙির হৃদয়ে। দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার মহানায়ক তিনি তাঁর জুলিও কুরি পুরস্কারের ৫০ বছর পূর্তির এই অনুষ্ঠান আয়োজন করে আমরাও আজ ইতিহাসের অংশ হলাম।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে বঙ্গবন্ধুর জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির ৫০তম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) সকালে কলেজের ইনডোর অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বাহার শিমু। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির উপর একটি প্রামাণ্যও চিত্র প্রদর্শিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মে ২০২৩,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit