শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির পরিচিত সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের ২০২৩-২০২৫ সেশনের নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলে সংগঠনের সিলেট সার্কেলের উদ্যোগে এ পরিচিতি সভার আয়োজন করা হয়।বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সিলেট সার্কেলের সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুস সাদেক লিপনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল নেতা হাজি মাহমুদুর রহমান।প্রধান অতিথির বক্তব্যে হাজি মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির সদস্যরা সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে মটর সেক্টরের ব্যবসায়ীরা অসামান্য অবদান রাখছেন।

সঠিকভাবে ব্যবসা পরিচালনা ও বিভিন্ন সমস্যা সমাধানে সকল সময় একটি শক্তিশালী সংগঠন ও কমিটির প্রয়োজন হয়। তাই বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সকল ব্যবসায়ীদের ন্যায় বিচার ও মূল্যায়নের লক্ষ্যে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদকে পূর্ণ প্যানেলে নির্বাচিত করার আহবান জানাচ্ছি।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোবারক আলী, সাধারণ সম্পাদক হাজী আসলাম, কেন্দ্রীয় সদস্য মো. সাজ্জাদুর রহমান সবুজ, মো. আমজাদ হোসেন খান । স্বাগত বক্তব্য রাখেন সিলেট সার্কেলের সেক্রেটারি আব্দুস সালাম আনু। শুভেচ্ছা বক্তব্য রাখেন রুহেল আলম, সহ-সভাপতি এম এ জামান সোহেল, সহ-সভাপতি কয়েছ আহমদ চৌধুরী, কনভেনার জাকির হোসেন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মখতার আহমদ, অর্থ সম্পাদক কামরুল হুসাইন চৌধুরী, প্রমূখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন আনোয়ার হোসেন আনু।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/দুপুর ১২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit