শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আইসিসি স্বীকৃতির স্মারক ক্যাপ পেলেন মিরাজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১০৩ Time View

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে ২০২২ সালে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তারই স্মারক হিসাবে স্বীকৃতি ক্যাপ হাতে পেয়েছেন মিরাজ।

সোমবার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে আইসিসির পক্ষ থেকে পাঠানো সেই স্মারক হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন মিরাজ। পোস্ট করা ছবির ক্যাপশনে মিরাজ লিখেছেন, ‘আইসিসিকে ধন্যবাদ, ২০২২ সালে আমার পারফরমেন্সকে স্বীকৃতি দেয়ার জন্য।’

২০২২ সালে ১৫টি ম্যাচ খেলে ৬৬ গড়ে ৩৩০ রান এবং ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন বাংলাদেশের ভবিষ্যত তারকা হিসেবে বিবেচিত মিরাজ ।ওয়ানডেতে বাংলাদেশের ধারাবাহিক সাফল্যের ক্ষেত্রে তার পারফরমেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

এমনকি  ঘরের মাঠে শক্তিশালী ভারতের বিপক্ষে সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছে মিরাজের নৈপুন্য। ওই সিরিজেই ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ নেন মিরাজ।মিরাজের সেঞ্চুরি এবং দায়িত্বপূর্ণ ৩৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পায় বাংলাদেশ। সেই সঙ্গে প্রতিবেশী ভারতের বিপক্ষে টানা দ্বিতীয় সিরিজ জয়ের স্বাদ নেয় টাইগাররা।

মূলত ভারতের বিপক্ষে মিরাজের অসাধারণ পারফরমেন্সই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৩,/সকাল ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit