সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাটিরাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২২ মে, ২০২৩
  • ১০০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায়   মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী  শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায়  বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ মে ২০২৩ইং ) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা আ,লীগের  দলীয় কার্যালয়ের সামনে থেকে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  এম হুমায়ুন মোরর্শেদ খান’র নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে   মিছিলটি শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে   দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি  এম হুমায়ুন মোরশেদ খান’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা ও যুগ্ম-সাধারন সম্পাদক মো. তাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাতে অনেকের সহ্য হচ্ছে না। যারা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চান, তারাই বিভিন্ন সময় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা চালান। শেখ হাসিনার কিছু হলে দেশের ১৭ কোটি মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারী দেন বক্তারা। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের  সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো: হারুনুর রশিদ ফরাজী, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন, নবনির্বাচিত সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন রুবেল, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক শাহিন আলম ছাড়াও উপজেলা ও পৌর আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/২২ মে ২০২৩,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit