শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

জেলেনস্কির ভাষণের মধ্য দিয়ে শেষ হচ্ছে জি-৭ সম্মেলন

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ মে, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের হিরোশিমা শহরে আয়োজিত এবারের জি-৭ শীর্ষ সম্মেলন শেষ হচ্ছে রোববার। তিন দিনের এ সম্মেলনের শেষ অংশে বক্তব্য দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সম্মেলনে সভাপতি ও স্বাগতিক রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য দেওয়ার আগে জেলেনস্কি বক্তব্য দেবেন। খবর সিএনএনের।

ইউক্রেন সংকট ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে রাশিয়াকে আরও কিছুটা কোণঠাসা করার প্রয়াস হিসেবে এটা করা হয়েছে।

হিরোশিমা শীর্ষ সম্মেলন সার্বিক অর্থেই হয়ে উঠেছে একক এজেন্ডার সম্মেলন। অন্য যেসব প্রসঙ্গ সেখানে উত্থাপিত এবং আলোচিত হয়, সেগুলো এসেছে সহায়ক প্রাসঙ্গিক বিষয় হিসেবে।

সম্মেলনে একটি বিবৃতিতে— চীনের অর্থনৈতিক বল প্রয়োগ, দক্ষিণ চীন সাগরের সামরিকীকরণ এবং কূটনীতিকদের নিরাপত্তাকে অবমূল্যায়ন ও তাদের কাজে হস্তক্ষেপ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের নিষ্ঠা এবং অর্থনৈতিক সমৃদ্ধিকে অবমূল্যায়নের জন্য সমালোচনা করা হয়েছে।

এ ছাড়া জি-৭ নেতারা রাশিয়ার অবৈধ আগ্রাসনের মুখে, যতদিন প্রয়োজন হবে ততদিন ইউক্রেনকে সমর্থন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

সম্পতি পশ্চিমা মিত্রদের কাছে চাওয়া সব ধরনের সমরাস্ত্র ও সহায়তাই পেয়েছেন জেলেনস্কি। এমনকি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে চেয়ে আসা এফ-১৬ যুদ্ধবিমানও দিচ্ছে বাইডেন প্রশাসন। গত শুক্রবার বাইডেন এ ঘোষণা দেন। এর ফলে পশ্চিমা মিত্রদের সব সাপোর্টই পাচ্ছে ইউক্রেন।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৩,/দুপুর ২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit