শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

কোপায় থাকছেন মেসি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে দেশকে বিশ্বসেরার মুকুট এনে দিয়েছেন মেসি। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তির পর মেসি খেলাই ছেড়ে দেবেন–এমনটাই ভেবেছিলেন অনেকে। অন্তত বিশ্বকাপে আসার আগে মেসির ইঙ্গিতটা ছিল সে রকমই। তবে খেলাপাগল এই তারকা মাঠ ছাড়লেন না। বিশ্বকাপ শেষে জানান, বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেলতে চান আরও কিছুদিন।

মেসির আরও কিছুদিন নিয়ে এখন শুরু হয়েছে তুমুল জল্পনা-কল্পনা। সতীর্থ, কোচ থেকে শুরু করে সবাই চাইছেন পরের বিশ্বকাপটাও খেলুক মেসি। কিন্তু বিশ্বকাপের ফাইনালে নামার আগে স্পষ্ট করে মেসি জানিয়েছিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ। তবে কি সেই প্রতিজ্ঞা ভেঙে আবারও বিশ্ব আসরে নামবেন মেসি? আর তার কিছুদিনই-বা কতদিন? এমন অজস্র প্রশ্ন থেকে যাচ্ছে ভক্তদের মনে।
 
২০২৬ বিশ্বকাপের সময় মেসির বয়স হবে ৩৯ বছর। বয়সটা তখন খুব বড় ইস্যুই হয়ে দাঁড়াবে এই তারকার জন্য। তবে মাঠের ফুটবলে মেসি যে জাদু দেখিয়ে এসেছেন এতদিন, সেটা অব্যাহত রাখতে পারলে বয়সটা তখনও কোনো ব্যাপার হবে না। তাই পরবর্তী বিশ্বকাপে মেসি খেলবেন কি না, সেই প্রশ্ন এবার ঘুরেফিরে এলো আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান ক্লদিও তাপিয়ার কাছে।
 
আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কি না, আর্জেন্টিনার পত্রিকা ওলের করা এমন প্রশ্নের জবাবে স্পষ্ট কোনো উত্তর দেননি তাপিয়া। তিনি বলেন, ‘আমি সবসময়ই তাকে মাঠে দেখতে চাই। আমি চাই সে খেলে যাক, খেলাটা উপভোগ করুক। এখন আমরা তাকে খেলাটা উপভোগ করতে দেখছি। সে আনন্দিত ও গর্বিত।’
 
বিশ্বকাপের প্রসঙ্গে সরাসরি উত্তর না দিলেও পরবর্তী কোপা আমেরিকায় মেসি থাকছেন, এটা অনেকটা নিশ্চিতের সুরেই জানিয়েছেন তাপিয়া। মেসিকে নিয়ে এএফএ-র ভবিষ্যৎ পরিকল্পনা কী–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গর্বিত যে সে বিশ্বকাপ শিরোপা জিতেছে। আমরা তাকে মাঠে আরও দেখতে চাইব। আগামী বছর আমাদের কোপা আমেরিকা আছে। (তাকে নিয়ে আরও শিরোপা) জিতব, এটাই তো সবার চাওয়া।’

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৩,/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit