শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

এরদোগানের সাফল্য কামনা বিশ্ব নেতাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৪০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রথম দফা নির্বাচনে এগিয়ে থাকায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। তারা একই সঙ্গে রানঅফ ভোটে তার সাফল্য কামনা করেছেন। খবর আল সাবাহের।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কে ১৪ মে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনে সাফল্যের জন্য বেশ কয়েকজন বিশ্বনেতা এরদোগানকে অভিনন্দন জানিয়েছেন।

প্রেসিডেন্সির যোগাযোগ অধিদপ্তর বুধবার জানিয়েছে, এই নেতাদের মধ্যে ছিলেন- কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং নেচিরভান বারজানি এবং ইরাকের কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের (কেআরজি) নেতা।

দেশটির প্রেসিডেন্ট এবং ৬০০ আসনের সংসদ সদস্যদের নির্বাচনের লাখ লাখ ভোটার ভোট দিয়েছেন।

নির্বাচনে ৪৯ দশমিক ৫১ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট। ৫০ শতাংশের বেশি ভোট পেলেই যে কেউ সরাসরি প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। 

তুরস্কের নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা তথা সুপ্রিম ইলেক্টোরাল কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, ১৪ মে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট পদে দ্বিতীয় রাউন্ডে নির্বাচন হবে আগামী ২৮ মে। 

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়াত ডেইলি জানিয়েছে, এরদোগান আগামী ২৮ মে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে আরও বড় ব্যবধানে জয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন। ইতোমধ্যে দ্বিতীয় দফার নির্বাচন নিয়ে কাজ শুরু করেছেন বলেও জানান টানা দুই দশক ধরে তুরস্ক শাসন করা এরদোগান।

কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit