বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার রাতে বিদেশি রিভলবারসহ মো. ইউসুফ (২৮) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাত সোয়া নয়টার দিকে পৌর এলাকার নিউ সিনেমাহল রোডের শহীদ মার্কেটের চতুর্থ তলার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এ সময় ওই তরুণের কাছ থেকে দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, শহীদ মার্কেটের চতুর্থ তলার একটি বাসায় বিদেশি রিভলবারসহ এক যুবক অবস্থান করছেন বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পুলিশ।
বুধবার রাত সোয়া নয়টার দিকে শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালিয়ে বিদেশি রিভলবারসহ ই উসুফকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।দুই নং পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শিহাবুর রহমান জানান, বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ ওই তরুণকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আর।কোনো মামলা রয়েছে কি না সেটি ঘেঁটে দেখা হচ্ছে।
কিউএনবি/অনিমা/১৮ মে ২০২৩,/দুপুর ১২:৪৪