বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে : শামা ওবায়েদ শার্শায় শিশু ধর্ষক আটক উলাশী জিয়া খাল পূণ:খননে এখন প্রবাহমান জুলাই-পরবর্তী বাংলাদেশে অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলবে না- প্রতিমন্ত্রী নুরুল হক নুর  আলভারেজের বিকল্প হিসেবে যাদের ভাবছে বার্সেলোনা দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নোবিপ্রবি ছাত্রদলের কমিটি বিলুপ্ত রাঙামাটিতে মালবাহী গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি;, ২০ আগস্ট থেকে গাড়ি চলাচল বন্ধের হুঁশিয়ারি ষড়যন্ত্রের প্রতিবাদে পদত্যাগের চ্যালেঞ্জ এমপি বাবুলের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব: জাপানের রাষ্ট্রদূত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি। তিনি বলেছেন, রাষ্ট্রদূতেরা যেকোনো দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রাজনীতির বিষয়ে যথেষ্ট কৌতূহলী থাকেন। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকব।

বুধবার বাংলাদেশ, ভারত এবং জাপানের ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে এক আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতার সময় এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে এই আলোচনার আয়োজন করা হয়।

বাংলাদেশের আগামী নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, কূটনীতিক হিসেবে আমরা যে দেশে কাজ করি, সেখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির ওপর যথেষ্ট আগ্রহ থাকে। আমি জার্মানিতে কাজ করেছি। সেখানকার অভ্যন্তরীণ অবস্থা ও রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখতাম। আমার সহকর্মী যুক্তরাষ্ট্রে থাকার সময়ে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতির খবর রাখতেন। এটা খুবই স্বাভাবিক। আমি আগেও বলেছি, আবার বলতে চাই নির্বাচন নিয়ে কোন মন্তব্য করা থেকে আমি বিরত থাকব।

বাংলাদেশ–জাপান সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে জাপানের রাষ্ট্রদূত বলেন, ৫০ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের উন্নয়ন অংশীদার জাপান। এই সময়ের মধ্যে বাংলাদেশে অনেকগুলো সরকার ছিল। তাদের কারও সঙ্গে সম্পর্ক হয়তো ভালো ছিল এবং কারও সঙ্গে হয়তো তত ভালো সম্পর্ক ছিল না, তবে সেটি আমি জানি না। জাপান এর আগেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৩,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit