রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

চৌগাছায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪২২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে সুমাইয়া খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ মে) শিশুটির বাড়ির পাশে একটি পুকুরে ডুবে এ ঘটনা ঘটে। সে উপজেলার পাশাপোল ইউনিয়নের পাশাপোল পশ্চিমপাড়া গ্রামের প্রাবাসী আব্দুর রহিমের মেয়।শিশুটির মা মিনি খাতুন বলেন, আমি তার খাবার খাওয়ায়ে একটি লাল বল দিই খেলার জন্য। সে বাড়ীর উঠানেই খেলছিলো। এরপর বাড়ির গেইট দিয়ে খেলতে বের হয়ে যায়। সে বাড়ীতে না ফিরে আসায় তাকে খুঁজতে থাকি। খুঁজে না পেয়ে মহল্লাহর (পাড়ায়) কয়েক বাড়িতে যাই। সবাই বলে, আমাদের বাড়িতে আসেনি। তখন হঠাৎ পাশের পুকুরে খুঁজতে যাই।

সেখানে গিয়ে দেখি আমার নয়নের মনি পুকুরের পানিতে ভেসে রয়েছে। আমার ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. খন্দকার জুলকার ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৩,/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit