শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো স্বর্ণের মজুদ বাড়াচ্ছে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো মূল্যবান ধাতু স্বর্ণে বিনিয়োগ বাড়াচ্ছে। ২০২২ সালের এ ধারা চলতি বছরও অব্যাহত রয়েছে। 

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডাব্লিউজিসি) তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, বছরের জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে বিশ্বে সোনার চাহিদা ১৩ শতাংশ কমে ১০৮০.৮ টন  হয়েছে। এক বছর আগে ২০২২ সালের এ সময়ে সোনার চাহিদা ছিল ১২৩৮.৫ টন। তবে সার্বিকভাবে সোনার চাহিদা কমলেও কেন্দ্রীয় ব্যাংকগুলো বিনিয়োগ বাড়াচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম প্রান্তিকে কেন্দ্রীয় ব্যাংকগুলো সোনার মজুদ বাড়িয়েছে ২২৮ টন, যা রেকর্ড। এক বছর আগের এ সময়ে মজুদ বাড়ানো হয় মাত্র ৮৩ টন। বছরজুড়েই সোনায় বিনিয়োগ বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে। 

সবচেয়ে বেশি সোনা ক্রয় করেছে সিঙ্গাপুর, চীন ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াও ক্রয় করেছে সাত টন।

ডলারের বিনিময়ে সোনা। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক ঠিক এই কাজটিই এখন করছে। যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে এসব দেশ পথ খুঁজছিল। ডলার ছেড়ে দিয়ে সোনার মজুদ বাড়ানোই তাদের কাছে মনে হয়েছে সবচেয়ে নিরাপদ পথ।

১৯৫০ সালে কোন দেশ কী পরিমাণ সোনা মজুদ করছে, তার হিসাব রাখা শুরু হয়। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল বলছে, এই সময় থেকে কেন্দ্রীয় ব্যাংকগুলো গত বছরই সবচেয়ে বেশি সোনার মজুদ করেছে 

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/দুপুর ১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit