শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তুরস্ক নির্বাচন: ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোটের ফলাফল কী?

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রবিবার অনুষ্ঠিত হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। কিন্তু এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে এককভাবে কোনও প্রার্থী জয়ী হতে পারবেন বলে মনে হচ্ছে না। এক্ষেত্রে আগামী ২৮ মে প্রেসিডেন্ট পদে দ্বিতীয় দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির বরাতে গণমাধ্যমের খবরে জানা গেছে, রবিবার অনুষ্ঠিত নির্বাচনে ৯৭.৯৫ শতাংশ (রিপোর্ট লেখা পর্যন্ত) গণনাকৃত ভোটের ৪৯ দশমিক ৩৫ শতাংশ পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৯ শতাংশ ভোট। তুরস্কের সংবিধান অনুযায়ী, কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে রানঅফ বা দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে। এক্ষেত্রে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হবে এই ভোট। তুরস্কের নির্বাচনও সেই পথে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আর তা হলে আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফা নির্বাচন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ভোটের ফলাফল কী?

গত ফেব্রুয়ারিতে তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির কমপক্ষে ১১টি শহর ক্ষতিগ্রস্ত হয় এবং সেসব এলাকায় দ্রুত সহায়তা না পৌঁছানো নিয়ে সমালোচনার শিকার হয় এরদোয়ানের সরকার।

এরমধ্যে আটটি শহর একেপি এবং এরদোয়ানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে গত দুই নির্বাচনে প্রেসিডেন্ট ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়েছেন।

গণমাধ্যমের খবর অনুযায়ী, সমালোচনার শিকার হলেও ওই সব এলাকায় ভোটের ফল নাটকীয়ভাবে বদলে যায়নি।

এসব শহরের মধ্যে পাঁচটিতে এরদোয়ানের ভোট দুই থেকে তিন শতাংশ কমেছে। বাকি তিনটি শহরে ২০১৮ সালের নির্বাচনের মতোই ভোট পেয়েছেন তিনি।

শুধুমাত্র গাজিয়ান্তেপে ৫৯ শতাংশ ভোট পেয়েছেন এরদোয়ান। এছাড়া আর কোন শহরে তার ভোট ৬০ শতাংশের নিচে নামেনি।

গত ফেব্রুয়ারির ওই ভূমিকম্পে প্রায় ৫০ হাজার মানুষ মারা যায়। লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/১৫ মে ২০২৩,/দুপুর ১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit